গোপনীয়তা নীতি (Privacy Policy)

PartnerHub BD আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাকে গুরুত্ব দেয়। এই নীতিতে জানানো হলো আমরা কী তথ্য রাখি, কেন রাখি আর কীভাবে সুরক্ষিত রাখি।

আমরা যে তথ্য রাখি

  • Registration-এর তথ্য: নাম, মোবাইল নম্বর, email, ঠিকানা
  • পরিচয় যাচাইয়ের (KYC) তথ্য, যদি জমা দেন
  • টাকা তোলার তথ্য: bKash / Nagad / Rocket নম্বর বা ব্যাংক account
  • আপনার link-এ click, অর্ডার, লাভ আর wallet-এর হিসাব
  • নিরাপত্তার জন্য login-এর সময়, IP address আর ডিভাইসের তথ্য

কেন রাখি

  • Account চালানো, অর্ডার আপনার নামে হিসাব করা আর লাভ পরিশোধ করা
  • প্রতারণা ও ভুয়া অর্ডার ঠেকানো
  • অর্ডার, পেমেন্ট আর নিরাপত্তা কোড SMS / email-এ পাঠানো
  • আইনগত প্রয়োজন পূরণ করা

কীভাবে সুরক্ষিত রাখি

  • Password আর টাকা তোলার account নম্বর এনক্রিপ্ট করে রাখা হয়
  • টাকার কাজে (payout method বদল, টাকা তোলা) নিরাপত্তা কোড লাগে
  • শুধু দায়িত্বপ্রাপ্ত কর্মীরা প্রয়োজন অনুযায়ী তথ্য দেখতে পারেন

কার সাথে শেয়ার করি

  • অর্ডার ডেলিভারির জন্য কুরিয়ার প্রতিষ্ঠানের সাথে customer-এর নাম, ফোন আর ঠিকানা
  • টাকা পাঠাতে পেমেন্ট সেবার (bKash / Nagad / ব্যাংক) সাথে প্রয়োজনীয় তথ্য
  • আইন অনুযায়ী সরকারি কর্তৃপক্ষ চাইলে

আমরা আপনার তথ্য কখনো বিক্রি করি না।

Customer-এর তথ্য

আপনার মাধ্যমে আসা customer-দের তথ্য শুধু অর্ডার সম্পন্ন করার কাজে ব্যবহার করবেন। অন্য কোথাও শেয়ার বা বিক্রি করা নিষিদ্ধ।

আপনার অধিকার

আপনি নিজের তথ্য দেখতে, ভুল থাকলে ঠিক করতে বা account বন্ধ করে তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন (আইনগত হিসাবের প্রয়োজনীয় রেকর্ড ছাড়া)।

যোগাযোগ

গোপনীয়তা নিয়ে প্রশ্ন থাকলে Reseller panel-এর "Support" থেকে লিখুন।