শর্তাবলি (Terms & Conditions)
PartnerHub BD-এর reseller program-এ যোগ দিয়ে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন। দয়া করে মনোযোগ দিয়ে পড়ুন।
১. Account
- সঠিক নাম, মোবাইল নম্বর, email আর ঠিকানা দিয়ে registration করতে হবে।
- একজন ব্যক্তি একটির বেশি account খুলতে পারবেন না।
- Password ও নিরাপত্তা কোড গোপন রাখা আপনার দায়িত্ব। আপনার account থেকে হওয়া সব কাজের দায় আপনার।
- প্রয়োজনে পরিচয় যাচাইয়ের (KYC) জন্য জাতীয় পরিচয়পত্রের তথ্য চাওয়া হতে পারে।
২. বিক্রি ও অর্ডার
- পণ্যের দাম, বিবরণ আর ছবি সঠিকভাবে প্রচার করবেন। ভুল তথ্য বা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে না।
- ভুয়া অর্ডার, নিজের নামে অর্ডার করে commission নেওয়া বা অন্য কোনো প্রতারণা সম্পূর্ণ নিষিদ্ধ।
- Admin প্রয়োজনে যেকোনো অর্ডার যাচাই, hold বা বাতিল করতে পারেন।
- নিজের দাম বসানো, ছাড় দেওয়া বা ফ্রি ডেলিভারি দেওয়া admin-এর অনুমতি ও নির্ধারিত সীমার মধ্যে করতে হবে।
৩. লাভ ও পেমেন্ট
- শুধু ডেলিভারি সম্পন্ন হওয়া অর্ডারে লাভ (commission ও বাড়তি দাম) পাবেন।
- লাভ নির্দিষ্ট hold সময় শেষে wallet-এ তোলার যোগ্য হয়।
- বাতিল, ফেরত বা আংশিক ডেলিভারি হলে নিয়ম অনুযায়ী লাভ কমবে বা বাতিল হবে।
- টাকা তোলার সর্বনিম্ন পরিমাণ, fee আর সময় admin নির্ধারণ করেন।
- ভুলবশত বেশি টাকা জমা হলে তা সমন্বয় করা হবে।
৪. Account বন্ধ বা স্থগিত
- শর্ত ভাঙলে, প্রতারণা বা সন্দেহজনক কাজ পাওয়া গেলে account স্থগিত বা বন্ধ করা হতে পারে এবং সংশ্লিষ্ট লাভ আটকে রাখা হতে পারে।
- আপনি চাইলে যেকোনো সময় Support-এ জানিয়ে account বন্ধ করতে পারেন।
৫. পরিবর্তন
এই শর্তাবলি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। বড় পরিবর্তন হলে Reseller panel-এ জানানো হবে। পরিবর্তনের পরেও program ব্যবহার করলে নতুন শর্ত মেনে নিয়েছেন বলে ধরা হবে।
৬. যোগাযোগ
শর্ত নিয়ে কোনো প্রশ্ন থাকলে Reseller panel-এর "Support" থেকে লিখুন।